/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ

আইএনবি ডেস্ক:রাজধানীর মিরপুর-১৩ নম্বরে রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শ’ শ্রমিক। এরপর তারা মিরপুর-১০ নম্বরে এসে অবস্থান নেন।

বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধের ফলে প্রধান সড়কসহ আশপাশের সড়কে যানজট দেখা দেয়।

জানা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকরা বেশির ভাগ মিরপুর-১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক।

শ্রমিকরা জানান, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তারা তা মানেন না।

এদিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, ‘সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। সকাল নয়টার পর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে উপস্থিত হয়েছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

মিরপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ

আপডেটের সময় : ০৫:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩