/* */
Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক

আন্তর্জতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ মোট ৪৭২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ‘নিউ স্ট্রেইট টাইমস’-এর প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রোববার ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা এই যৌথ অভিযান চালান। এ সময় আড়াই হাজারের বেশি সন্দেহভাজন বিদেশিকে তল্লাশি করে বিভিন্ন অভিযোগে ৪৭২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

আটককৃতদের মধ্যে ৩৬৪ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ নানা অভিযোগ রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ জানান, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাদের অনেকের বৈধ কাগজপত্র থাকলেও এবারের অভিযানে তল্লাশি চালানো আড়াই হাজারের বেশি বিদেশির মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে। পরে যথাযথ তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী অবৈধভাবে অবস্থানকারী কর্মী ছাড়াও তাদের নিয়োগকর্তা ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক

আপডেটের সময় : ১০:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬