/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে মারধরে তিন ছেলের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে তিন ছেলের বিরুদ্ধে মা গোলাপী দাসী (চন্দ্র রিশি) নামে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধার জমি লিখে নিতে মারধরের অভিযোগে এনে মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গোলাপী দাসী (চন্দ্র রিশি) এ মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট মনিকা খান বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১১ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আসামিরা হলেন— প্রেম কুমার দাস (৫০), রাম কুমার দাস (৪৫) ও সুজন দাস (৩০)।

মামলার অভিযোগে বলা হয়, বাদী এবং তার স্বামীর নামে কেরানীগঞ্জ এলাকায় সাড়ে ৬ শতাংশ সম্পত্তি আছে। বাদীর স্বামী জীবিত থাকা অবস্থায় তার তিন ছেলে ওই সম্পত্তি লিখে দিতে বলেন। জমি লিখে না দেয়ায় আসামিরা গত ১২ মে তাদের বাবাকে পিটিয়ে জখম করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাই তিনি মারা যান।

বাদীর স্বামী মারা যাওয়ার পর গত ৩০ অক্টোবর তার ছেলেরা বাদীকে মেরে ফেলার উদ্দেশ্যে গলা চেপে ধরেন। আসামি সুজন দাস বাদীকে কিল-ঘুষি ও লাথি মেরে জখম করেন। এরপর আসামিরা বাদীকে মারধর ও নির্যাতন করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। ঘরে থাকা ৮২ হাজার টাকা নিয়ে যান আসামিরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

মাকে মারধরে তিন ছেলের বিরুদ্ধে মামলা

আপডেটের সময় : ০২:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯