/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে একই বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

আইএনবি ডেস্ক: রাজধানীর হাজারীবাগে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের নাম নাসরিন আক্তার (৩০) ও অন্যজন জেসমিন আক্তার (৪৪) ।

রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে কালুনগর এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাসরিনকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে জেসমিনকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আমরা জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে কলহে বোনকে হত্যার পর আরেক বোন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

মধ্যরাতে একই বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৫:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩