ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনাভাইরাস একদিনেই ৫০০ মানুষের মৃত্যু

Hospital staff carry the body of a person who died of COVID-19 to a morgue in Mumbai, India, Friday, May 29, 2020. Most of the over 150,000 cases are concentrated in five of India’s 28 states, though an increase in cases has also been reported in some eastern states as migrant workers have begun arriving home from big cities on special trains. (AP Photo/Rajanish Kakade)

আন্তর্জাতিক ডেস্ক: ভারত এখন সংক্রমণ ও আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে । দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছেন ৫০৭ জন। এতে মোট মৃত্য বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০ জনে।

এছাড়া ভারতে একদিনে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জন।

জানা গেছে, দেশটিতে মোট করোনা আক্রান্ত ও প্রাণহানির প্রায় ৬০ শতাংশই মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু -এ তিন রাজ্য থেকে।

করোনায় প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৮৫৫ জন মারা গেছে। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৪২ জন।

তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছেন ১ হাজার ৮৪৬ জন। তামিলনাড়ুতে মৃত্যুর সংখ্যা হাজার পেরিয়ে গেছে। রাজ্যটিতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ২০১ জনের। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্যে ৬৯৭, পশ্চিমবঙ্গে ৬৬৮ জন ও মধ্যপ্রদেশে ৫৭২ জনের প্রাণহানি ঘটেছে।

করোনায় আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত ১ লাখ ৭৪ হাজার ৭৬১ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার। রাজধানী দিল্লিতে মোট আক্রান্ত ৮৭ হাজার ৩৬০ জন। রাজ্যটিতে ১ থেকে ৩০ জুন পর্যন্ত এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজারের বেশি মানুষ।

এছাড়া এ পর্যন্ত গুজরাটে মোট ৩২ হাজার ৫৫৭জন, উত্তরপ্রদেশে ২৩ হাজার ৪৯২জন, পশ্চিমবঙ্গে ১৮ হাজার ৫৫৯জন ও রাজস্থানে ১৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ লাখ ৪৭ হাজার ৯৭৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।
সূত্র: এনডিটিভি

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

ভারতে করোনাভাইরাস একদিনেই ৫০০ মানুষের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০