ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

বৃদ্ধা মায়ের মৃত্যু ছেলে-পুত্রবধূর কোপে

রংপুর প্রতিনিধি: ছেলে ও পুত্রবধূর ধারালো অস্ত্রের কোপে রংপুরের তারাগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকায় মারা গেছেন বৃদ্ধা মা নুরবানু।

সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ছেলে নুরজামাল ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির চলাচলের রাস্তার একটি গাছ কাটাকে কেন্দ্র করে নুরজামাল ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে ঝগড়া হয় নুরবানুর। এরই জেরে গত শনিবার স্বামী-স্ত্রী নুরবানুর ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করতে থাকেন। একপর্যায়ে নুরবানুকে কুপিয়ে জখম করে সটকে পড়েন ছেলে ও পুত্রবধূ। পরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেদিন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন নুরবানু। সোমবার দুপুরে তিনি মারা যান।

তারাগঞ্জ থানা পুলিশের ওসি জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

বৃদ্ধা মায়ের মৃত্যু ছেলে-পুত্রবধূর কোপে

আপডেট সময় ১২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০