ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে ১১ বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার ভোর তিনটার দিকে বাশকোর্তোস্তান অঞ্চলের ইশবুলদিনা গ্রামের বৃদ্ধাশ্রমটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় চলাফেরায় অক্ষম ১১ বৃদ্ধ ভবনের ভেতর আটকা পড়ে প্রাণ হারান। খবর রয়টার্সের।

রয়টার্স বলছে, প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কিন্তু বাঁচাতে পারেনি আটকা পড়া ১১ বৃদ্ধকে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা।

দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতি বলছে, অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে চার ব্যক্তি সেখান থেকে বেরুতে সমর্থ হন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই চারজনের মধ্যে একজন সেখানকার এক নারী কর্মী। ওই নারী বৃদ্ধাশ্রমটির তিন বাসিন্দাকেও তার সঙ্গে করে নিয়ে আসেন।

আইএনবি / বি.ভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে ১১ বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০