/* */
Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদাদে সেনাচৌকিতে জঙ্গি হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: বাগদাদে পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার একটি সেনাচৌকিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় সেনাসদস্যসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।

রবিবার গভীর রাতে চারটি গাড়িতে করে এসে হামলাকারীরা সেনাছাউনিতে গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইরাক সরকার এটি আইএস জঙ্গিদের হামলা বলে দাবি করছে। খবর ভয়েস অব আমেরিকার।

এর আগে রবিবার সকালে ইরাকের সেনাবাহিনী দেশটির পাহাড়ঘেরা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএস জঙ্গি নির্মূলে চিরুনি অভিযান চালিয়েছিল। ওই দমন অভিযানের জবাবে ওই হামলা হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা।

২০১৪ সালে ইরাকে আইএসের উত্থান ঘটে। রাজধানী বাগদাদের উপকণ্ঠে কয়েকটি এলাকা, উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় কিছু বড় শহর সেই সময় তাদের দখলে চলে যায়। ২০১৭ সালে মার্কিন মিত্রবাহিনীর সহায়তায় আইএসকে পরাজিত করে ইরাকি সেনাবাহিনী।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

বাগদাদে সেনাচৌকিতে জঙ্গি হামলায় নিহত ১১

আপডেটের সময় : ০৬:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০