ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দুকধারীর হামলায় গর্ভবতী নারীসহ ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিস অঙ্গরাজ্যে গতকাল রবিবারে একটি বাসায় বন্দুকধারীরা গণহত্যা চালিয়েছে। এ হামলায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত এক কিশোরকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বেঁচে থাকার আশা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ গণহত্যার পর পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। তদন্ত শুরু হয়েছে তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান র্যান্ডল টেলর এই ঘটনাকে শহরটির “এক দশকেরও বেশি সময়ের সবচেয়ে বড় হত্যাকাণ্ড” বলে অভিহিত করেছেন।

ঘটনার দিন ভোর চারটারদিকে একটি ৯১১ কল পায় পুলিশ। তারা শহরের পূর্ব ৩৬ নাম্বার রাস্তার ৩৩০০ ব্লকে একজন কিশোরকে গুলি বিদ্ধ অবস্থায় খুজেঁ পায়। এরপর অফিসাররা অ্যাডামস স্ট্রিটের ৩৫০০ ব্লকের একটি বাড়ির ভেতর পাঁচ জনের মরাদেহ খুঁজে পায়।

নতুন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় ভয়াবহ এই বন্দুক হামলার ঘটনা ঘটল। দেশটিতে বন্দুক হামলার ঘটনা ডোনাল্ড ট্রাম্পের গত চার বছরের আমলে আশঙ্কাজনক হারে বেড়েছে।
সূত্র: এবিসি নিউজ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বন্দুকধারীর হামলায় গর্ভবতী নারীসহ ৫ জন নিহত

আপডেট সময় ০৬:৪৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১