/* */
Dhaka , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সম্মেলন উদ্বোধন করলেন

আইএনবি নিউজ: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১তম আওয়ামী লী‌গের জাতীয় স‌ম্মেলন উদ্বোধন করলেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থলে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টা ১০মিনিটে পৌঁছেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এর আগে দুই দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদিকে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে নেতাকর্মীরা জমায়েত হয়েছেন সকাল থেকেই। সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রী সম্মেলন উদ্বোধন করলেন

আপডেটের সময় : ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯