/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় পৌঁছেছেন

আইএনবি নিউজঃ ভারতে চারদিনের সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমান বাহিনী স্টেশন ত্যাগ করে।

বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং ভারতের নারী ও শিশুকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে বিদায় জানান দিল্লিতে নিযুক্ত ।

প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। সফরকালে ৭টি চুক্তি ও তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার দুপুরে ভারত সফরের শেষদিন নয়াদিল্লির হোটেল তাজমহলে প্রধানমন্ত্রী ভারতের ন্যাশনাল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে কুশল বিনিময় করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় পৌঁছেছেন

আপডেটের সময় : ০৪:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯