/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক চলছে

আইএনবি নিউজঃ শনিবার সকাল ১০টার দিকে দিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি যান। সফরের প্রথম দুই দিনে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিট’-এ যোগ দেন। সফরের শেষ দুই দিন ৫ ও ৬ অক্টোবর শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফর করবেন।

হায়দরাবাদ হাউজে শেখ হাসিনা আনুষ্ঠানিক ভোজসভায় যোগ দেবেন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন। ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব পেয়েছেন। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থনীতিবিষয়ক, আন্তর্জাতিক, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাবৃন্দ, জ্বালানি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পানিসম্পদ উপমন্ত্রী, বেশ কয়েকজন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া একটি বড়ো ব্যবসায়ী প্রতিনিধিদলও যাচ্ছে। প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর শেষে আগামী রবিবার রাতে ঢাকায় ফিরে আসবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক চলছে

আপডেটের সময় : ০৫:২৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯