ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

পেট্রোল পাম্পে পুলিশ মোতায়েন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

আইএনবি ডেস্ক: দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে পুলিশি টহল জোরদার করার অনুরোধ করেছে।

রোববার (৮ মার্চ) পাঠানো চিঠিতে বলা হয়, দেশে জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম/সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা/গ্রাহকদের মধ্যে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফলে ডিলাররা বিগত সময়ের তুলনায় অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। তাছাড়া কিছু কিছু ভোক্তা ডিলার/ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলে খবর প্রকাশ হচ্ছে।

বিপিসি জানিয়েছে, ফিলিং স্টেশন থেকে সরবরাহ সীমিত করার কারণে কর্মচারী ও গ্রাহকের মধ্যে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশি টহল জোরদার করা প্রয়োজন।

চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

পেট্রোল পাম্পে পুলিশ মোতায়েন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

আপডেট সময় ০৪:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬