ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে বাসায় ঢুকে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে বাসায় ঢুকে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় শনিবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে পানছড়ির দুর্গম দুদুকছড়ার এই ঘটনা ঘটে।

বরুণ ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলষ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক বলে জানা গেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা বলেন, জেএসএস সন্তু গ্রুপের তিন থেকে চারজন অস্ত্রধারী বাসায় ঢুকে বরুণকে গুলি করে পালিয়ে যায়। বরুণ আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। কর্মীদের না পেয়ে তারা আমাদের সমর্থকদের হত্যা করছে। পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, ঘটনার খবর শুনেছি। দুর্গম স্থান হওয়ায় তাৎক্ষণিক পৌঁছানো কঠিন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

পানছড়িতে বাসায় ঢুকে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

আপডেট সময় ০৬:৫৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪