ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত একটি সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার ডনকে জানিয়েছেন, ‘আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করেছে।’

স্বাস্থ্য সচিব মুজিবুর রহমান জানান, ‘সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল ও ট্রমা সেন্টারে সব চিকিৎসক, নার্স ও কর্মীদের দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালুচ বলেন, ‘বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে এফসি সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।’

সম্প্রতি সময় পাকিস্তানে হামলার মাত্রা আগের তুলনায় বেড়েছে। গত ৩ সেপ্টেম্বর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। এর আগেও খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছে।

সরকারি হিসেবে, শুধু ২০২৪ সালেই বেলুচিস্তানে অন্তত ৭৮২ জন নিহত হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।

সূত্র: ফার্স্টপোস্ট

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫