ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

প্রতীকী ছবি

আন্তর্জাতিক  ডেস্ক: পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না করায় নিজের তিন বছর বয়সী সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন রুচি জিন্দাল নামে এক মা। মর্মান্তিক ও ভয়াবহ এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার ছৌলি গ্রামে।

মঙ্গলবার (২৮ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৮ জুন ছৌলি গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির বাবা কৃষ্ণ মুরারি গুপ্তকে ফোন করে রুচি জানান, দীর্ঘক্ষণ কান্নার পর সন্তান আর সাড়া দিচ্ছে না। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওই সময় স্ত্রীর কথা বিশ্বাস করে শিশুটিকে সমাহিত করেন কৃষ্ণ মুরারি গুপ্ত। কারণ ওইদিনই তাকে পোলিওর টিকা দেওয়া হয়। তিনি ভেবেছিলেন টিকার কারণে হয়তো তার সন্তান মারা গেছে। তবে গত সোমবার তিনি হঠাৎ করে শুনতে পান তার স্ত্রী ফোনে একজনকে শিশুটিকে হত্যার কথা বলছেন।

এরপর তার দেবর গোবিন্দ গুপ্ত ফোন চেক করে দেখেন এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলছেন ৩২ বছর বয়সী রুচি জিন্দাল।

স্থানীয় বালদেব থানার কর্মকর্তা অজয় শর্মা জানিয়েছেন, রুচি জিন্দালের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানব হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সঞ্জিব কুমার রায় বলেছেন, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উত্তোলন করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

আপডেট সময় ১২:১৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬