ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, সনাক্ত ৩৪১

আইএনবি নিউজ: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষাও করা হয়েছে। এ সময়ে পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯ জনের। এরমধ্যে ৩৪১ জনের পজেটিভ পাওয়া গেছে করোনা ভাইরাস। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। যা এ পর্যন্ত একদিনের ব্যবধানে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে আমরা নমুনা সংগ্রহ করেছি দুই হাজার ১৩৫টি। এরমধ্যে দুই হাজার ১৯টি পরীক্ষা করা হয়েছে। এছাড়া আজ নমুনা সংগ্রহের হার গতকালের চেয়ে চার শতাংশ বেশি। একইসঙ্গে আজ নমুনা পরীক্ষার হার ১৬ শতাংশ বেশি।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৭ জন। এ নিয়ে বর্তমানে আছেন ৪৬১ জন। এছাড়া এই সময়ে আইসোলেশন থেকে ছাড়া পেয়ে ফিরে গেছেন নয়জন। এ নিয়ে মোট ছাড়পত্র পেলেন ৪৭১ জন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, সনাক্ত ৩৪১

আপডেট সময় ১১:০০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০