ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

দেশের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রেফতার

আইএনবি নিউজঃ সংযুক্ত আরব আমিরাতে দেশের শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ গ্রেফতার হয়েছেন।

গত মঙ্গলবার রাতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জিসানের গ্রেফতারের বিষয়টি আমি অসমর্থিত সূত্রে শুনেছি। কিন্তু বিস্তারিত এখনও জানি না।’

এদিকে, পুলিশ সদর দফতরের এনসিবি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) মহিউল ইসলাম উদ্ধৃতি দিয়ে দেশের একাধিক গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে।

তিনি বলেছেন, ‘ইন্টারপোলের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। তারা জানিয়েছে যে, জিসানকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশ কর্মকর্তা আরও জানান, দুবাই কর্তৃপক্ষ তাকে (জিসানকে) যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক অভিযানে অবৈধ ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িতদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জিসান সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

পুলিশ সূত্র বলছে, জিসান ইন্টারপোলের তালিকাভুক্ত আসামি। বাংলাদেশে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেফতার নিয়ে কয়েক দফা চিঠি চালাচালিও হয়। ধারণা করা হচ্ছে, ইন্টারপোলের তথ্যের ভিত্তিতেই দুবাই পুলিশ জিসানকে গ্রেফতার করে থাকতে পারে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

দেশের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রেফতার

আপডেট সময় ০৫:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯