ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

দিল্লির পর কলকাতাতেও আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) রাতে কলকাতার কলেজ স্কোয়ারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব।

সিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে দেদীপ্যমান জানান, কেন্দ্র তাদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ায় রাজ্যজুড়ে চলা আন্দোলনও প্রত্যাহার করা হচ্ছে।

তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে আশ্বাস এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে সিজেপি নেতৃত্ব আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আপাতত সব ধরনের বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

তবে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি হলে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের প্রসঙ্গে দেদীপ্যমান বলেন, আগামী দিনে রাজ্যে কী ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা উচিত এবং শিক্ষার্থীদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, সে বিষয়ে নিজেদের প্রস্তাব রাজ্য সরকারের কাছে তুলে ধরতে চায় সিজেপি।

শিক্ষা সংস্কারের স্বার্থে প্রয়োজন হলে বর্তমান সরকারকে সহযোগিতা করার কথাও জানান তিনি।

এর আগে শনিবার ভারতে প্রায় ৩৬ দিন ধরে চলা আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে সিজেপি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।

নিট প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রতিবাদে এ আন্দোলনের শুরু হয়। পরে বিভিন্ন রাজ্যের শিক্ষার্থী, সমাজকর্মী ও বিরোধী রাজনৈতিক দলের নেতারাও এতে সংহতি জানান।

সিজেপির মূল দাবিগুলোর মধ্যে ছিল-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও এফআইআর প্রত্যাহারের নিশ্চয়তা এবং নিট প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য আর্থিক সহায়তা।

সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের আশ্বাস অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ পুনর্বিবেচনা করা হবে এবং শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সংগঠনের প্রস্তাবগুলো পর্যালোচনা করবে কেন্দ্র।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

দিল্লির পর কলকাতাতেও আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি

আপডেট সময় ১০:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬