ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

দিল্লিতে মোদী-হাসিনা বৈঠকে অন্তত ৮টি চুক্তির সম্ভাবনা

আইএনবি নিউজঃ প্রধানমবন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসন, তিস্তার জলবণ্টন বিষয়ে আলোচনা করবেন। হাসিনার এই সফরে ৮টি মউ সই হওয়ারও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ৩ অক্টোবর চার দিনের সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসন, তিস্তার জলবণ্টন বিষয়ে আলোচনা করবেন।

শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দু-দিন ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়ান ইকনমিক সামিট ২০১৯-এ তিনি যোগ দেবেন। নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে অনুষ্ঠিত হতে চলা দু-দিনব্যাপী এই সামিটের মধ্যমণি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সামিটের শেষ দিন, ৪ অক্টোবর, শেখ হাসিনার সমাপ্তি ভাষণ রয়েছে। আঞ্চলিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিশ্বে দক্ষিণ এশিয়ার প্রভাব বিষয়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তুলে ধরবেন বদলে যাওয়া বাংলাদেশের উন্নয়নচিত্র। বিশেষ করে, নিম্নআয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া-সহ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও সমৃদ্ধি বিষয়ে আলোকপাত করবেন। ভারতের বড় বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগেরও আহ্বান জানাবেন হাসিনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার এস রস, সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী ও অথর্মন্ত্রী হেং সি কিট-সহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বিভিন্ন বাণিজ্য সংস্থার প্রধানরা এই সম্মেলনে যোগ দেবেন।

শেখ হাসিনা সফরসূচি:

দিল্লিতে পৌঁছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন।

শুক্রবার ভারতের তিনটি চেম্বার অফ কমার্স অ্যান্ড এক্সচেঞ্জের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে।

শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে কয়েকটি মউ সই হবে। যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাত-সহ ৭ থেকে ৮টি মউ সইয়ের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তবে, এই মউ সইয়ের সংখ্যা ১০টিতেও দাঁড়াতে পারে। ওইদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে আয়োজিত ভারতের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা। বিকেলে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও হাসিনার বৈঠক রয়েছে। এ ছাড়া নয়াদিল্লি সফররত সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী হেং সি কিটের সঙ্গেও শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গেও তিনি দেখা করবেন।

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক ফিচার ফিল্ম তৈরির কাজে হাত দিয়েছেন। জানা গিয়েছে, হাসিনার সঙ্গে দেখা করে, সেই ছবির নানা বিষয় নিয়ে কথা বলবেন শ্যাম বেনেগাল।
টাইমস অব ইন্ডিয়া

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

দিল্লিতে মোদী-হাসিনা বৈঠকে অন্তত ৮টি চুক্তির সম্ভাবনা

আপডেট সময় ১১:২১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯