/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে শনিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে মাটিবাহী ট্রাক্টর উল্টে আপন আহমেদ (২২) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো একজন। নিহত ট্রাক্টরচালক একই ইউনিয়নের সবুজপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে ও আহত এক্সকাভেটর চালক শাহাদত হোসেন কুড়িগ্রাম জেলা সদরের বাসিন্দা।

স্থানীয়রা ও পুকুর মালিক আলতাব হোসেন জানান, উপজেলা মাগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলতাব আলীর একটি পুকুর খননের জন্য এক্সকাভেটর ও ট্রাক্টর দিয়ে বহনের কাজে ছিলেন নিহত যুবক ও আহত ব্যক্তি। শনিবার সকাল ১০টার দিকে মাটিবাহী ট্রাক্টরচালক আপন ও এক্সকাভেটর চালক শাহাদত ভাত খেয়ে মাটির পয়েন্টে একই ট্রাক্টরে যাওয়ার পথে মাগুড়া গ্রামের পশ্চিম পাশে কালভার্টের কাছে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টরচালক মারা যান। এ ছাড়া ট্রাক্টরে আরোহী এক্সকাভেটর চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটি

তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত

আপডেটের সময় : ১১:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২