ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন: জিএম কাদের Logo ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান Logo শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে মর্যাদা দিল বিশ্বব্যাংক Logo আগামী রবিবার বলিউড অভিনেতা আমির খানের বিয়ে Logo ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার Logo সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, গভীর সাগরে যেতে মানা Logo এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, কমলো ১২ কেজি এলপি গ্যাসের দাম Logo এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা:উমামা ফাতেমা Logo জুনে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার Logo শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথে এগিয়ে চলেছে।

তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় এক মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। বিগত ৫ দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং ব্যাপক জনগণের সম্পর্ক অন্তর্ভুক্ত হয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারিত্ব বিকশিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমি এবং আমার সরকার অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের অংশীদারিত্বকে আরও সুসংহত ও গভীর করতে আপনার এবং আপনার প্রশাসনের সাথে কাজ চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।

সবশেষে ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং বন্ধুপ্রতিম মার্কিন জনগণের জন্য টেকসই শান্তি, সমৃদ্ধি ও সুখের প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন: জিএম কাদের

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান

আপডেট সময় ১১:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬