ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির হাসপাতাল থেকে চারজনের মরদেহ উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি হাসপাতাল থেকে গতকাল বুধবার সন্ধ্যায় চারজন মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার একাধিক জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই গতকাল বুধবার সন্ধ্যার রাজধানী বার্লিনের নিকটস্থ ওবেরলিন ক্লিনিকে পৌঁছায় স্থানীয় পুলিশ। এক মুখপাত্র জানান, সহিংসতার কারণেই এসব মৃত্যু হয়েছে। আর এর পেছনে ৫১ বছর বয়সী ওই নারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বার্লিনের সীমান্তবর্তী পটসড্যাম শহরে অবস্থিত ওবেরলিন ক্লিনিক মূলত একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল। সেখানে ১৬০টি শয্যা ও ৩০০ জন স্বাস্থ্যকর্মী কাজ করেন। এ ঘটনায় মৃতরা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। এমনকি কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সে ব্যাপারেও কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কিছু জানাননি।
সূত্র: রয়টার্স।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

জার্মানির হাসপাতাল থেকে চারজনের মরদেহ উদ্ধার, আটক ১

আপডেট সময় ১২:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১