ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে এলোপাতাড়ি ছুরি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পশ্চিম জোলিঙ্গেন শহরে শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে এলোপাতাড়ি ছুরি হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এতে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসব চলাকালীন এই হামলা হয়েছে। হামলাকারী এখন পর্যন্ত পলাতক আছে।

দেশটির নিরাপত্তা বাহিনী হামলাকারীকে গ্রেপ্তারে ব্যাপকভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। শহরের উপর দিয়ে পুলিশের হেলিকপ্টারও উড়তে দেখা গেছে। শহরের কর্তৃপক্ষ ফ্রনহপ মার্কেট এলাকা পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ঘটনাস্থলে জরুরি পরিষেবার ক্রুদের দেখা গেছে।

জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ বলেছে, উৎসবে উপস্থিত লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছেন। হামলাকারীকে ধরতে পুলিশ অন্তত ৪০টি গাড়ি মোতায়েন করেছে।

রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

জার্মানিতে এলোপাতাড়ি ছুরি হামলা, নিহত ৩

আপডেট সময় ০৫:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪