ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেলসহ মান্নান বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক মান্নান বিশ্বাস (৭০) উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় জামায়াতে ইসলামীর মেম্বার পদপ্রার্থী সাইদুর রহমান ডাবলুর বাবা বলে জানা গেছে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে মান্নান বিশ্বাসকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ডিবি পুলিশ চোরাই মোটরসাইকেলসহ মান্নান বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। ’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক

চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক

আপডেট সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬