ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন ও ভারত ভারী অস্ত্র মোতায়েন করছে লাদাখ সীমান্তে

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে চীন ও ভারত। এসব অস্ত্রের মধ্যে রয়েছে আর্টিলারি পিস এবং যুদ্ধযান। পূর্ব লাদাখের পেছনের ঘাটিগুলোতে (রিয়ার বেস) এসব মোতায়েন হচ্ছে বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

গত ২৫ দিন ধরে এই অঞ্চলে মুখোমুখী অবস্থানে আছে দুই দেশের সামরিক বাহিনী। রোববার রাতে প্রকাশিত ভারতের এক সামরিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কূটনৈতিক চ্যানেলে আলোচনার ভিত্তিতে দু দেশই যখন সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখনই উঠে এলো এই সামরিক সক্ষমতা বাড়ানো বিষয়টি।

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে পূর্ব লাদাখের পেছনের ঘাটিগুলোতে চীন তাদের কৌশলগত সেনা রিজার্ভ ও গোলন্দাজ শক্তি বাড়িয়েছে। এছাড়াও নিয়ে আসা হয়েছে ইনফেনট্রি কমব্যাট ভেহিক্যাল এবং ভারী সামরিক সরঞ্জাম।

এদিকে ভারতীয় সেনাবাহিনীও মোতায়েন করেছে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম। এর মদ্যে রয়েছে আক্রমণাত্মক মার্চিং এর জন্য আর্টিলারি পিস ও বোফোর্স গান।

জানা গেছে, ১৯৬২ এর ইন্দো-সিনো যুদ্ধের পর সীমান্তে আর কখনও এতো ভারী অস্ত্র বিশেষত আর্টিলারি পিস মোতায়েন করেনি দুই দেশ। কারণ এই উচ্চতায় এসব অস্ত্র বহন করা অত্যন্ত কষ্টকর।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

চীন ও ভারত ভারী অস্ত্র মোতায়েন করছে লাদাখ সীমান্তে

আপডেট সময় ০৭:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০