ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন ঘরে ১১৪ কোটি টাকা পাওয়া গেল

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডে একটি ভবনের গোপন কক্ষ থেকে নগদ একশ ১৪ কোটি ৮১ লাখ দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ৯নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ড শহরের ইনদোভেন শহরে একটি ভবনের ‘সিক্রেট রুম’ থেকে ১২ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়।

নেদারল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশে কোনো জায়গা থেকে নগদ অর্থ সর্বোচ্চ পরিমাণ উদ্ধারের এটি রেকর্ড।

অর্থ পাচারের অভিযোগে সেই ভবন থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। যে নোটগুলো জব্দ করা হয়েছে, সেগুলো পাঁচ থেকে শুরু করে পাঁচশ ইউরোর। যার মোট ওজন ২৫৫ কিলোগ্রাম। বড় আকারের অনেকগুলো শপিংব্যাগে টাকাগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশের ধারণা, সংঘবদ্ধভাবে বেশ কিছু অপরাধের মাধ্যমে ওই অর্থ সেখানে গচ্ছিত রাখা সম্ভব হয়েছে। তবে এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে চায় না পুলিশ।
সূত্র : এএফপি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

গোপন ঘরে ১১৪ কোটি টাকা পাওয়া গেল

আপডেট সময় ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০