/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে বাসে আগুন

আইএনবি ডেস্ক: রাজধানীর গুলিস্তানে মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সোয়া ১০টা নাগাদ আগুন নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

গুলিস্তানে বাসে আগুন

আপডেটের সময় : ০৬:১৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩