/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আগুনে পুড়ল কার্টন তৈরির কারখানা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার ভবানীপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অবস্থিত টিনশেড ভবনে কার্টন তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনে ওই কারখানার কার্টন ও মেশিন পুড়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

গাজীপুরে আগুনে পুড়ল কার্টন তৈরির কারখানা

আপডেটের সময় : ০৫:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১