গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার ভবানীপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অবস্থিত টিনশেড ভবনে কার্টন তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে ওই কারখানার কার্টন ও মেশিন পুড়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews