ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের বরাতে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার সোপর নামক এলাকায় সোমবার বিকেলে গ্রেনেড হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

কাশ্মীর পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, সোপোরের একটি বাস স্টপেজে সাধারণ মানুষের ওপর গ্রেনেড হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, তাতে অন্তত ১৫ জন আহত হয়েছে। উপত্যকায় ইউরোপীয় ইউনিয়নের একদল এমপির আগমনের একদিন আগে এমন হামলা চালানো হলো।

আড়াই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ কাশ্মীরের কিছু কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে প্রশাসন। কেননা আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখ এবং জম্মু নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দিখণ্ডিত করা হবে। সেই ঘোষণার ঠিক তিনদিন আগে এমন হামলা হচ্ছে।

গত শনিবার তল্লাশিচৌকিতে গাড়ি পরীক্ষা করার সময় নিরাপত্তারক্ষীদের ওপর গ্রেনেড হামলার ঘটনা ঘটে। তাতে আহত হয় ৬ জন। এছাড়া এ মাসের শুরুতে শ্রীনগরের একটি ব্যস্ত বাজারে গ্রেনেড হামলায় অন্তত ৭ জন আহত হন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ১৫

আপডেট সময় ০২:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯