ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র ব্যক্তিদের হাতে ছিনতাই হয়েছে বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, শাবওয়া প্রদেশের উপকূলবর্তী এলাকায় ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটি অজ্ঞাত একদল সশস্ত্র ব্যক্তি দখল করে নেয়। পরে তারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে নিয়ে যায়।

এ ঘটনায় আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মুকাল্লা বন্দরের প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহজনক নৌযান চলাচলের তথ্য পাওয়া যায়। সেখানে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে অগ্রসর হচ্ছিল বলে জানানো হয়।

ইউকেএমটিওর ওই সতর্কবার্তার পরই ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
সূত্র: আল–জাজিরা

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

আপডেট সময় ০৫:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬