ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ও নগদ টাকাসহ ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আলতাব হোসেন (৪০) নামে এক ভারতীয় নাগরিককে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিনের ছেলে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আলতাব হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট‌্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক আলতাব হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইয়াবা ও নগদ টাকাসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২