ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

ইসলামপুরে সাঁড়াশি অভিযানে ৮০ টন চোরাই ফেব্রিকস জব্দ

আইএনবি নিউজ: কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা এর বিশেষ অভিযানে পুরান ঢাকার ইসলামপুর এলাকায় ৮০টন বন্ডেড চোরাই ফেব্রিকস জব্দ করেছে । যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বুধবার (১৬অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানটি বুধবার ভোর বেলায় শেষ হয়। অভিযানের শেষ দিনে পুরান ঢাকার ইসলামপুর এলাকায় ৩য় বারের মত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে গুলশান আরা মার্কেটের ৫ম তলায় অবস্থিত ৫টি গোপন গুদামে থেকে বিপুল পরিমাণ বন্ডেড চোরাই ফেব্রিকস জব্দ করা হয়।

জানা গেছে, অভিযান চলাকালীন স্থানীয় চোরাকারবারি-সন্ত্রাসীরা সংগঠিত হয়ে কাস্টমসের অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে মার্কেটের বাইরের রাস্তা বন্ধ করে দেয়। এবং মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাস্টমস কর্মকর্তাদের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় ডিএমপি সদর এবং স্থানীয় কোতোয়ালি থানা থেকে অতিরিক্ত পুলিশের সহায়তার মাধ্যমে অভিযান সম্পন্ন করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে জব্দকৃত প্রায় ৮০ টন উন্নতমানের ডেনিম, শার্টিং, স্যুটিং, জর্জেট ফেব্রিকস জব্দ করে কাস্টমস গুদামে জমা করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। বিশেষ অনুসন্ধান ও মামলা দায়েরের মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট আমদানিকারক-গার্মেন্টস বন্ড প্রতিষ্ঠানগুলো এবং সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

ইসলামপুরে সাঁড়াশি অভিযানে ৮০ টন চোরাই ফেব্রিকস জব্দ

আপডেট সময় ০৬:৩৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯