ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ২০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯৩ হাজার ফিলিস্তিনি।

মঙ্গলবার (২০ আগস্ট) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা জুড়ে ইসরায়েলি বোমাবর্ষণে মঙ্গলবার কমপক্ষে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে। এর মধ্যে গাজা শহরের মুস্তফা হাফেজ স্কুলে ইসরায়েলি হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে ওই স্কুলে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

এছাড়া গাজার দেইর আল-বালাহ শহরের জনাকীর্ণ বাজার এলাকায় ইসরায়েল হামলা চালালে আরও ৯ জন প্রাণ হারান।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আইএনবি/বিভূঁইযা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৮:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪