ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ইসকনের বাধায় ভারতে আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

গতকাল বিকাল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি। বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনো কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জানা গেছে, বুধবার বিকালে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বন্ধের কারণে দুই দিন ধরে প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। এতে বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।

চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী ও ব্যবসায়ী রুবেল আহমদ জানান, বুধবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে রয়েছে। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।

তারা আরও জানান, বুধবার হঠাৎ করেই ভারতে ইসকন সদস্যরা বিক্ষোভ করে সেখানে তাদের পতাকা বেঁধে দেন। এতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। আমরা চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুর রহমান গতকাল বিকালে জানান, বুধবার বিকালে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় এখনো আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমরা ভারতে যোগাযোগ করেছি, কিন্তু তারা কিছু জানায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

ইসকনের বাধায় ভারতে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় ০৬:০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪