ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা সবাই পোলিও টিকাদানের কাজে নিয়োজিত ছিলেন। একই সঙ্গে আফগান স্বাস্থ্য বিভাগের প্রাদেশিক সদর দপ্তরেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গোলাম দস্তগীর নাজারি জানান, আজ মঙ্গলবার সকালে দেশটির নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের সদর দপ্তরের গেটে বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় অজ্ঞাত বন্দুকধারীরা জালালাবাদের দুটি পৃথক স্থানে গুলি করে তিন নারী টিকাকর্মীকে হত্যা করে। তাদের ভেতর একজন ছিলেন পোলিও টিকাদান কর্মসূচির সুপারভাইজার এবং বাকি দুজন স্বেচ্ছাসেবী। এসব হামলার পেছনে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে তালেবানদের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত বছর আরব আমিরাতের দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরুর পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনা বেড়েছে। অনেক ক্ষেত্রেই কর্মজীবী নারীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যদের হত্যা বেড়েছে।
সূত্র : আল-জাজিরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

আফগানিস্তানে তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১