ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও) Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার
ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)।

আদাবরে অভিযানের সময় হামলায় ওসি-এসআই আহত, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: রাজধানীর আদাবরে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হন। আটক করা হয়েছে ৪ জনকে।

ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ। তিনি জানান, বেড়িবাঁধ এলাকার ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছিল।

অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। অভিযান এখনো চলমান।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আদাবর থানা পুলিশ বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও একজন এসআই আহত হয়েছেন। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। তারা হলেন— চোরা রুবেল ও কানা আমির। আটক হয়েছেন চারজন। এর মধ্যে রুবেল, আমির ছাড়াও আছেন কাশেম ও জয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)।

আদাবরে অভিযানের সময় হামলায় ওসি-এসআই আহত, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ

আপডেট সময় ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬