ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাগড়াছড়িতে আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত চাঁদে ফেরার মহাযাত্রার প্রস্তুতি, পৃথিবীর কক্ষপথেই হবে গুরুত্বপূর্ণ মহড়া বিশ্বকাপে রেকর্ড পরিমাণ জুয়া, বাজির অঙ্ক ছাড়াবে ৫০ বিলিয়ন ডলার শূন্যরেখায় ২৪ ঘণ্টা, অবশেষে পরিবারে ফিরলেন সেই বৃদ্ধ আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প দুর্বল ব্যাংক পুনর্গঠনে ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের ঘোষণা কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি যেভাবে সন্তানের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তি কাটাবেন বুড়িচংয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১৯
যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপসহ দেশটির প্রধান তেল অবকাঠামো দখল করে নেবে ।

আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন , যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপসহ দেশটির প্রধান তেল অবকাঠামো দখল করে নেবে ।

তিনি আরও সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর ‘খুব কঠোর’ সামরিক হামলা চালাবে।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই খার্গ দ্বীপসহ ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে।

তিনি দাবি করেন, পারস্য উপসাগরে অবস্থিত এই ছোট দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রফতানি এখান দিয়েই হয়ে থাকে।

ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্র খুব শিগগিরই খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে, যেমনটি আমরা ভেনেজুয়েলায় করেছি- যা উভয় দেশের জন্যই দারুণভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করব”-তবে এর বিস্তারিত কোনও ব্যাখ্যা তিনি দেননি।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় অকার্যকর হয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে, কারণ খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্রগুলোর একটি।

এর আগে দুই দেশই একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কোনও ধরনের আনুষ্ঠানিক সমঝোতা না হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়বে। সূত্র: সিএনএন, আল-জাজিরা

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপসহ দেশটির প্রধান তেল অবকাঠামো দখল করে নেবে ।

আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৮:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬