ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিরোনাম: ইতালিতে পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা জোছনা গ্রেফতার ছায়ানটে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল উৎসব ‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’ বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কত? তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-ভাসুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-বোটসহ ৫২ জনকে আটক করলো নৌবাহিনী ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গু মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকায় ডিলের’ অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা মমতার ‘বিস্ফোরক মন্তব্যে’ উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি জেল থেকে বাড়িতে ফিরেই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলেন আইভী

আজ থেকে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল

আইএনবি ডেস্ক: আজ (বৃহস্পতিবার) থেকেই সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে । ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরুও হয়েছে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল আপাতত বন্ধ থাকবে।

মালবাহী ট্রেন চলাচল শুরু হয় সোমবার। পরের দুই দিন যাত্রীবাহী মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলেছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে।

জামালপুর এক্সপ্রেসের ছয়টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেসের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজা এবং পারাবত এক্সপ্রেসের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার কাচ ভাঙচুর করা হয়।

চিঠিতে বলা হয়, বর্তমানে সেগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেস স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময়সাপেক্ষ ব্যাপার। জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-জামালপুর-ভূঞাপুর-ঢাকা পথে এবং পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা পথে চলাচল করে।

প্রায় এক মাস বন্ধ থাকার পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিরোনাম: ইতালিতে পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা জোছনা গ্রেফতার

আজ থেকে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল

আপডেট সময় ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪