ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিরোনাম: ইতালিতে পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা জোছনা গ্রেফতার ছায়ানটে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল উৎসব ‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’ বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কত? তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-ভাসুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-বোটসহ ৫২ জনকে আটক করলো নৌবাহিনী ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গু মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকায় ডিলের’ অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা মমতার ‘বিস্ফোরক মন্তব্যে’ উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি জেল থেকে বাড়িতে ফিরেই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলেন আইভী

অন্তর্বর্তী সরকার মানুষের আস্থা অর্জন করবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে মানুষের আস্থা অর্জন করা বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।

ড. ইউনূস বলেন, আমার ওপর আস্থা রাখলে বলতে চাই কারও ওপর হামলা করা যাবে না। শিক্ষার্থীদের হাত ধরে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

সহিংসতা-বিশৃঙ্খলা দেশের অগ্রগতির বড় শত্রু জানিয়ে তিনি বলেন, প্রতিটি ভাই-বোনকে আমাদের রক্ষা করতে হবে। সরকারকে দেখে মানুষ ভয় পাবে না, তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে।

এএ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিরোনাম: ইতালিতে পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা জোছনা গ্রেফতার

অন্তর্বর্তী সরকার মানুষের আস্থা অর্জন করবে: ড. ইউনূস

আপডেট সময় ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪