ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

বুয়েট চাইলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে: প্রধানমন্ত্রী

আইএনবি নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নেই, তবে বুয়েট মনে করলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে।

বুধবার গণভবনে যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বুয়েটের কমিটি আছে, তারা যদি মনে করে ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে পারে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এই যে ছেলেটাকে (বুয়েটের ছাত্র আবরার ফাহাদ) হত্যা করল, এটা তো কোনো রাজনীতি না। বসুনিয়াকে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাউফুন বসুনিয়া) যে হত্যা করেছিল সেটা রাজনৈতিকভাবে।’

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর সঙ্গে সঙ্গে দোষীরা গ্রেফতার হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

বুয়েট চাইলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯