/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল প্রদেশের আসিয়াব জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্স

এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের জানান, কাবুল থেকে ১১ কিলোমিটার দূরে চাহার আসিয়াব জেলার রেশখোরে আত্মঘাতী হামলাকারী তার শরীরে জড়ানো বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

পবিত্র রমজান ও করোনার মত মহামারির মধ্যেও কে এই হামলা চালিয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের পর আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়ায় দেশটির সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র সংগঠন তালেবানের আলোচনার টানাপোড়েনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

আপডেটের সময় : ১১:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০