ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিলওয়াকি নগরীর পুলিশ প্রধান আলফোনসো মোরেলেস জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর ওই বাড়ি থেকেই ৯১১ এ ডায়াল করা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে তদন্তকারী। টাইম নিউজ

তিনি জানান, স্থানীয় সময় সকাল দশটার দিকে তার পরিবার মারা গেছে বলে একজন পুলিশকে কল করে। অফিসাররা শহরের উত্তর পাশের ওই বাড়িতে পৌঁছে ১৪ থেকে ৪১ বছর বয়সী পাঁচ জনকে মৃত অবস্থায় দেখতে পায়।

মিলওয়াকির মেয়র টম ব্যারেট সাংবাদিকদের জানিয়েছেন, হত্যাকারী শিশুটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় বলে তদন্তকারীদের ধারণা। টাইম ম্যাগাজিন

পুলিশ প্রধান মোরেলেস বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং তদন্তকারীরা মনে করছেন হত্যাকারী একাই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখনও তার নাম প্রকাশ করেননি তিনি।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জার্নাল সেন্টিনেল জানিয়েছে, ৪৩ বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যাক্তি মিলওয়াকি কাউন্টিতে দীর্ঘদিন নানান অপরাধের সঙ্গে জড়িত।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জনের প্রাণহানি

আপডেট সময় ১০:৪০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০