ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

আজ ৩৬৬ বাংলাদেশি সৌদি থেকে ফিরছেন

আইএনবি নিউজ:সৌদি আরব থেকে করোনাভাইরাস মহামারির মধ্যেই ফিরছেন ৩৬৬ জন বাংলাদেশি। এদের মধ্যে ১৩২ জন সেখানে আটকে পড়া ওমরাহযাত্রী এবং বাকি ২৩৪ জন সৌদি আরবের ডিপোর্টেশন সেন্টারে (অবৈধ সন্দেহে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায়) থাকা বাংলাদেশি কর্মী।

সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি বলেন, এসব বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষার পরেই বিমানে তোলা হয়েছে। কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি।

তবে সৌদি আরবে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে ১৫ জন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও জানান রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, দেশটিতে এখন পর্যন্ত শতাধিক বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

এমন অবস্থায় দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রাতিষ্ঠানিক নাকি হোম কোয়ারেন্টাইনে রাখা হবে জানতে চাইলে গোলাম মসীহ বলেন, এ বিষয়ে বাংলাদেশে যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বুধবার সকালে সৌদি এয়ারলাইন্সের ওই বিশেষ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করার কথা।

জানা যায়, এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গত ৯ এপ্রিলই ঢাকায় আসার কথা ছিল। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এবং মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় এ যাত্রীরা দেশে ফিরতে পারছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

আজ ৩৬৬ বাংলাদেশি সৌদি থেকে ফিরছেন

আপডেট সময় ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০