ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

পুলিশ প্রধান হলেন বেনজীর আহমেদ, র‌্যাবের আব্দুল্লাহ আল মামুন

আইএনবি নিউজ: র‍্যাবের বর্তমান মহাপরিচালক বেনজীর আহমেদ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন । একই সঙ্গে র‍্যাবের মহাপরিচালক হলেন সিআইডি প্রধান আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়।

বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন বেনজীর আহমেদ। আর বর্তমান র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত আবদুল্লাহ আল মামুন।

১৫ এপ্রিল থেকে জারিকৃত এ আদেশ কার্যকর হবে।

বেনজীর আহমেদ র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আইজিপি হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল তার নাম।

মেধাবী, সৎ ও চৌকোস পুলিশ কর্মকর্তা হিসেবে বেনজীর আহমেদের পরিচিতি রয়েছে। সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দেন।

বেনজীর আহমেদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। র‌্যাবের ডিজির দায়িত্ব পালনের আগে প্রায় সাড়ে চার বছর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন।

তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে চিফ অব মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘ সদরদফতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কর্মদক্ষতায় তিনবার জাতিসংঘ শান্তি পদক অর্জন করেন। এ ছাড়া তিনি পুলিশের পেশাগত সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) অর্জন করেন তিনি।

আর র‍্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। সিআইডি প্রধানের দায়িত্বের আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

পুলিশ প্রধান হলেন বেনজীর আহমেদ, র‌্যাবের আব্দুল্লাহ আল মামুন

আপডেট সময় ০৯:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০