ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

জার্মান মেয়র স্বেচ্ছায় নিজের শরীরে করোনাভাইরাস নিলেন!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস নিজের শরীরে স্বেচ্ছায় নিবেন বলে কথা দিয়েছেন একজন জার্মান মেয়র। অবশেষে মারণ ভাইরাসটি নিজের শরীরে নিয়ে কথা রেখেছেন তিনি। তবে ভাইরাসটি সম্পর্কে যেমন ধারণা করে এটা শরীরে নিয়েছিলেন বাস্তবে এটা তারচেয়েও অনেক খারাপ।

স্টিফান ভন ড্যাসেল (৫৩) নামের ওই মেয়র বলেছেন, কোভিড-১৯ ভাইরাস শরীরে নেওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। ভন ড্যাসেল গ্রিন পার্টির রাজনীতিবিদ এবং বার্লিনের মিট্টি জেলার মেয়র।

তিনি বলেছেন, ‘মনে হয় আমি এখন ঠিক আছি, তবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম। আমার চিন্তাভাবনার চেয়েও এটা অনেক দীর্ঘ সময় ছিল। ভাইরাসটি খুবই খারাপ।’

মেয়র বলেন, ‘আমি নিজেকে ইচ্ছাকৃতভাবে সংক্রমিত করেছিলাম। নিজেকে আনন্দিত করার জন্য এটা করেছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো তিন দিনের মতো শরীরে থাকবে, তারপর সুস্থ্য হয়ে উঠবো। তবে এটা আমার ধারণার চেয়ে দীর্ঘদিন আমাকে ভুগিয়েছে। এই সময়টা আমি সেলফ কোয়ারেন্টিনে ছিলাম। যাতে অন্যকেউ সংক্রমিত না হয়।

নিজের বান্ধবীর মাধ্যমে ভাইরাসটি নিজের শরীরে নিয়েছিলেন বলে জানিয়েছেন মেয়র। ওই বান্ধবী সুইজারল্যান্ডে ভ্রমণের সময় করোনায় আক্রান্ত হন।

উল্লেখ্য, জার্মানিতে ভয়াবহ আকারে ছড়িয়েছে নোভেল করোনাভাইরাস। এরই মধ্যে দেশটিতে প্রায় ৮৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মাঝে মৃত্যু হয়েছে ১ হাজার ১০৭ জনের। চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এক টেলিভিশন ভাষণে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি আর কখনো হয়নি। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

জার্মান মেয়র স্বেচ্ছায় নিজের শরীরে করোনাভাইরাস নিলেন!

আপডেট সময় ১২:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০