ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

আইএনবি নিউজ: বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান করোনাভাইরাসের ঝুঁকির কারণে জনসমাগম এড়াতে স্থগিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়, “করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১লা বৈশাখ ১৪১৭ তারিখ বা এতদসময় সকল ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার ‘বৈসাবি’সহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রগণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

আগে গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিজটাল উপায়ে নববর্ষের অনুষ্ঠান পালন করতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সামনে বাংলা নববর্ষ রয়েছে। এই নববর্ষ আমাদের প্রাণের উৎসব। অত্যন্ত উৎসাহ ও জাঁকজমকপূর্ণ উৎসবের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি। কিন্তু এ বছর আপনারা জানেন, আমরা ১৭ মার্চ ও ২৬ মার্চের সব অনুষ্ঠান সীমিত করেছি। কোনো ধরনের জনসমাগম যেন না হয়, আমরা সে নির্দেশনা দিয়েছি। নববর্ষের জন্যও একই নির্দেশনা থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্কুল-কলেজ বন্ধ। কিন্তু সংসদ টিভির মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের ক্লাস করার সুযোগ করে দিয়েছি। ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও আপনারা গান-বাজনা করতে পারেন। ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠান করে সবার মধ্যে ছড়িয়ে দিন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

আপডেট সময় ০৮:০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০