/* */
Dhaka , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারবিরোধী মিছিলের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘দৈনিক যুগান্তর’-এর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওই সাংবাদিকের বাবা, মা, বোন ও ভাবিকে মারধর করার মারাত্মক অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারধরের শিকার ব্যক্তিরা হলেন- সাংবাদিক রবিনের বাবা ও পাট্টা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার এবং ভাবি শাহানা খাতুন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর পুঁইজোর বাজারে কৃষক লীগ নেতা লুলু বিশ্বাসের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য রনির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মিছিল বের করে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন সমর্থক মিছিলকারীদের ধাওয়া করেন। পরবর্তীতে রনিকে না পেয়ে রাত ৯টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল তাঁদের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত স্বজনদের বেধড়ক মারধর করে।

ভুক্তভোগী গোলাম মোস্তফা লুলু অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাদের সাথে চলাফেরা করা আবদার, তার ছেলে তুর্কি, হৃদয়সহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেন। এ সময় হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও তিনি দাবি করেন। অন্যদিকে স্থানীয় এক নেতার মতে, মিছিলের পর পূর্বশত্রুতা ও রাজনৈতিক ফায়দা হাসিল করতেই ওই বাড়িতে হামলা চালানো হয়েছে।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং বর্তমানে ওই বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হরমুজে নৌ-মাইনের আঘাতে আরো দুই তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ

সরকারবিরোধী মিছিলের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেটের সময় : ০৭:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬