নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘জামিয়া আশরাফিয়া’ নামে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সৃষ্ট তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) গভীর রাতে ওই মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়েরের পরিচয় পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, ইউসুফ ও খাইরুলের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বদ্ধ স্থানে সৃষ্ট ঘন ধোঁয়ার মধ্যে দীর্ঘক্ষণ আটকে থেকে শ্বাস নেওয়ার ফলে শিক্ষার্থীদের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পরই মোট ৬৩ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়, যাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা খুবই সংকটাপন্ন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষে প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ২টা ৫ মিনিটে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৩টা ৪০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপিত হয়।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা 



















